নবীনগর প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ৩ নম্বর কৃষ্ণনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাজিরকান্দি গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মাসুদুর রহমান খানের গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) গাজিরকান্দি গ্রামে আয়োজিত গণসংযোগে মাওলানা মাসুদুর রহমান খান স্থানীয় মুরব্বি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নির্বাচনে তাঁদের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল। এ সময় প্রার্থীর সঙ্গে কথা বলেন স্থানীয়রা এবং এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে মাওলানা মাসুদুর রহমান খান গাজিরকান্দি গ্রামের মুরব্বি, যুবসমাজসহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামীতেও মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে জনকল্যাণে ভূমিকা রাখার চেষ্টা করব।”
আসন্ন নির্বাচনকে ঘিরে প্রার্থীদের ধারাবাহিক গণসংযোগ ও মতবিনিময়ের অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
