নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় হালিমা খাতুন (৭০–৭৫) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার বিকেল থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নিখোঁজ হালিমা খাতুনের বাড়ি উপজেলার সাতঘর হাটি, বাইশমোজা এলাকায়। বিকেলের পর থেকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হালিমা খাতুনের সন্ধান পেতে স্বজনরা সর্বাত্মক চেষ্টা করছেন। কোনো ব্যক্তি তাকে দেখতে পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
যোগাযোগের নম্বর:
০১৭৫৯১১৮০৫৯
০১৩৫০৯০১০৭১
০১৭৬৪১১৩৫৯৪
নিখোঁজের ঠিকানা: সাতঘর হাটি, বাইশমোজা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
