ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফ পাড়া এলাকা থেকে মো. আব্দুল্লাহ (১২) নামে এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে মুন্সেফ পাড়া এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
নিখোঁজ আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকের পাড় এলাকার একটি মাদরাসায় পড়াশোনা করে। নিখোঁজের সময় তার পরনে কী পোশাক ছিল, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
নিখোঁজ ছাত্রের পরিচয়—
নাম: মো. আব্দুল্লাহ
বয়স: ১২ বছর
পিতা: হুমায়ুন মিয়া, পেশায় অ্যাম্বুলেন্স চালক
ঠিকানা: মুন্সেফ পাড়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আব্দুল্লাহর সন্ধান পেতে সবার সহযোগিতা প্রয়োজন। কোনো ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত ০১৮৬৬-৭৪১৭৬৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া Brahmanbaria Batighar – ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর সঙ্গেও যোগাযোগ করতে বলা হয়েছে।
শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে নিখোঁজের তথ্যটি বেশি বেশি শেয়ার করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্টরা।
