বিজয়নগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগরে ভাষা শিক্ষা ও তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ‘নেক্সাস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আইটি সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চম্পকনগর বাজারের নৌকাঘাট-সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মাওলানা আইয়ুব আলী মৃধা ও জাহিদুল হাসান ইসরাফিলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংবাদিক শাহনেওয়াজ শাহ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন চম্পকনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন খান, মুফতি রহমতুল্লাহ কাসেমী, কাজী মো. সাইফুল ইসলাম, আবু সালেহ সরকার, সাংবাদিক কেফায়েত উল্লাহ ভূঁইয়া, মো. জাহিদুল খান বুখারী ও মাওলানা আহমেদ উল্লাহ খান জুবায়ের।
বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতা এবং তথ্যপ্রযুক্তির জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তাঁরা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের দক্ষতা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাইরুল ইসলাম, সিহাব চৌধুরী, সাংবাদিক শামিম ওসমান গণি, সাংবাদিক পলাশ কুমার দাস, মোহাইমিনুল আলম হৃদয়, আনোয়ার হোসেন ভূঁইয়া, ফজলে রাব্বী, আসাদুল্লাহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষপর্বে চম্পকনগর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি এনামুল হক জহিরী দোয়া পরিচালনা করেন। পরে কেক কাটা ও তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
