ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দ্বিতীয় আসামি নাঈম হোসেনকে (২২) ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, ঢাকার মোহাম্মদপুরের সাত মসজিদ সুপার মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ৭ অক্টোবর সরাইল উপজেলার বাড়িউড়া এলাকায় একটি মাদ্রাসার মাঠ থেকে কৌশলে ওই কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে ছয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়ের করা হয়। এর আগে মামলার আরেক আসামিকে আটক করে পুলিশ।
ভুক্তভোগী কিশোরী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
এদিকে, মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করার দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে।
