নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন মো. হাবিবুল্লাহ সরকার। পদোন্নতি উপলক্ষে তাঁকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ সরকারকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার।
এ সময় পুলিশ সুপার তাঁকে অভিনন্দন জানান এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে পুলিশের সেবার মান আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
