Close Menu
    What's Hot

    ৫১ দিনেই বদলি হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম

    প্রভাবশালীদের বাধায় মরিচাকান্দি ঘাটে লঞ্চ চলাচল ব্যাহত, ৬০ টাকার পথে ভাড়া ১৭০ টাকা

    ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

    Facebook YouTube
    Trending
    • ৫১ দিনেই বদলি হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম
    • প্রভাবশালীদের বাধায় মরিচাকান্দি ঘাটে লঞ্চ চলাচল ব্যাহত, ৬০ টাকার পথে ভাড়া ১৭০ টাকা
    • ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
    • পানি লাগবে পানি” বলা সেই শহীদ মীর মুগ্ধের মঞ্চে আবারও কালি লেপন: চিনাইরে তীব্র ক্ষোভ
    • কসবায় প্রাইভেটকার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
    • আখাউড়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
    • বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ৫ জনকে ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা
    • সরাইলে ২২ উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
    Uncategorized

    ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaNovember 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:

    ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলী এলাকায় নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে সুজন (৩০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

    বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে কাউতুলী বড় মসজিদের পূর্ব পাশে ফারুক মিয়ার ভবনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত সুজনের বাড়ি বগুড়া জেলার সোনাতলা থানার বিশ্বনাথপুর গ্রামে। তাঁর বাবার নাম জহুরুল। তিনি কাজের সুবাদে ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলী দাতিয়ারা এলাকায় ফারুক মিয়ার বাসায় থাকতেন।

    হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ভবনটির পাঁচতলার ছাদে নির্মাণকাজ করার সময় সুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁর সহকর্মীরা বিকেল পৌনে ৪টার দিকে তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

    ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁরা মাত্রই মৃত্যুসনদ পেয়েছেন। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    বার্তা প্রেরক:
    ইঞ্জিঃ মো. আজহার উদ্দিন,
    স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।
    তারিখ: ১১ নভেম্বর ২০২৬ইং
    মোবা: ০১৭৯৮-০৯১৭২১

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleপানি লাগবে পানি” বলা সেই শহীদ মীর মুগ্ধের মঞ্চে আবারও কালি লেপন: চিনাইরে তীব্র ক্ষোভ
    Next Article প্রভাবশালীদের বাধায় মরিচাকান্দি ঘাটে লঞ্চ চলাচল ব্যাহত, ৬০ টাকার পথে ভাড়া ১৭০ টাকা

    Related Posts

    ৫১ দিনেই বদলি হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম

    November 11, 2026

    প্রভাবশালীদের বাধায় মরিচাকান্দি ঘাটে লঞ্চ চলাচল ব্যাহত, ৬০ টাকার পথে ভাড়া ১৭০ টাকা

    November 11, 2026

    পানি লাগবে পানি” বলা সেই শহীদ মীর মুগ্ধের মঞ্চে আবারও কালি লেপন: চিনাইরে তীব্র ক্ষোভ

    November 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ৫১ দিনেই বদলি হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম

    প্রভাবশালীদের বাধায় মরিচাকান্দি ঘাটে লঞ্চ চলাচল ব্যাহত, ৬০ টাকার পথে ভাড়া ১৭০ টাকা

    ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

    পানি লাগবে পানি” বলা সেই শহীদ মীর মুগ্ধের মঞ্চে আবারও কালি লেপন: চিনাইরে তীব্র ক্ষোভ

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.