ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মৈশাইর গ্রাম থেকে মরিয়ম (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ মরিয়ম মৈশাইর গ্রামের বড় বাড়ির মোহাম্মদ আকবর আলীর মেয়ে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। কেউ শিশুটিকে কোথাও দেখে থাকলে অথবা তার বিষয়ে কোনো তথ্য পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৮৮২-৮৫২৪৯৫
শিশুটিকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার। মরিয়মের সন্ধান পেতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে।
