মিশরের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭০টি মুসলিম দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম স্থান অধিকার করেছেন
ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ আনাস।
মিশরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭০টি মুসলিম দেশের প্রতিনিধিদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান হাফেজ আনাস বিন আতিক।
গত শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া চার দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিয়ে অসাধারণ তিলাওয়াত ও দক্ষতার মাধ্যমে বিচারকদের মুগ্ধ করেন তিনি।
হাফেজ আনাস বিজয়ী সন্মাননা ও পুরস্কার গ্রহণ করেন মিশরের মাননীয় ধর্মমন্ত্রী উসামা আজহারীর হাত থেকে।
বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাইপর্বে প্রথম স্থান অর্জন করে তিনি এ আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতার সুযোগ পান।
এর আগে সৌদি আরব এবং লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয়েছিলেন হাফেজ আনাস। তিনবারের এই বিশ্বজয়ী হাফেজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে।
বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়িস্থ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।
