
স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি অসুস্থ হয়ে ঘাটুরা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউ ইউনিটে চিকিৎসাধীন।
আজ ১২ ডিসেম্বর শুক্রবার তাকে দেখতে হাসপাতালে যান জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-০৩ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি এবিএম মুমিনুল হক, সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
পারিবারিক সূত্রতে জানা যায়, হাফিজুর রহমান মোল্লা কচি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।দেশবাসীর কাছে এই প্রবীন রাজনীতিবীদের সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
