
১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী মহা-সম্মেলন: রাত ৮টায় আলোচনা করবেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
কাছাইট বড় হুজুরের আহ্বানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট জামে মসজিদ মাঠে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী বার্ষিক ইসলামী মহা-সম্মেলন ও ওয়াজ মাহফিল। আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ ইং অনুষ্ঠিতব্য এ মাহফিলে রাত ৮টায় প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করবেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আলোচক ড. এনায়েতুল্লাহ আব্বাসী।
আয়োজকরা জানান, ড. এনায়েতুল্লাহ আব্বাসীর নসিহতমূলক ও জীবনঘনিষ্ঠ আলোচনা ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ইমানী প্রেরণা ও দ্বীনি দিকনির্দেশনা প্রদান করবে বলে তারা আশাবাদী।
আয়োজক সূত্রে আরও জানা যায়, এই ইসলামী মহা-সম্মেলনের মূল উদ্দেশ্য হলো সমাজে ইসলামী মূল্যবোধ জাগ্রত করা, নৈতিক অবক্ষয় রোধে সচেতনতা সৃষ্টি এবং কুরআন-সুন্নাহভিত্তিক জীবন গঠনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা।
মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে খ্যাতনামা ওলামায়ে কেরাম ও ইসলামী আলোচকগণ পর্যায়ক্রমে বয়ান পেশ করবেন। পাশাপাশি বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের সময়মতো উপস্থিত হয়ে মাহফিলে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।