
চলচ্চিত্র প্রতিবেদক
আগামী ১৯ ডিসেম্বর ২০২৫, রোজ শুক্রবার, ব্রাহ্মণবাড়িয়া শহরের কেদাসের মোড় এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুটুম ঘর রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় চিত্রনায়িকা দিঘী। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন একঝাঁক পরিচিত মডেল ও কোরিওগ্রাফার, যাদের উপস্থিতিতে আয়োজনটি আরও প্রাণবন্ত ও জাঁকজমকপূর্ণ হয়ে উঠবে।
কেদাসের মোড়ে অবস্থিত ফরিদ উদ্দিন হোদা বিল্ডিংয়ের প্রথম ও দ্বিতীয় তলায় নবসজ্জায় সজ্জিত কুটুম ঘর রেস্টুরেন্ট ক্রেতাদের জন্য নিয়ে আসছে সুস্বাদু খাবারের এক নতুন ও ভিন্ন অভিজ্ঞতা। আধুনিক পরিবেশ, উন্নত সেবা ও মানসম্মত খাবারের সমন্বয়ে রেস্টুরেন্টটি স্থানীয়দের পাশাপাশি ভোজনরসিকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে আশা আয়োজকদের।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজক কর্তৃপক্ষ সকল শ্রেণি-পেশার মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সফল করার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন।