
আজ ১৭ ডিসেম্বর ২০২৫ঈ. বুধবার দেশের সর্বপ্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার অফিসকক্ষে জামিয়ার আসাতিজায়ে কেরাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ দুই মুরব্বির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে জামিয়া ইউনুছিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুবারকুল্লাহ দাঃবাঃ বলেন, মাওলানা জুনায়েদ আল হাবীব ছাত্রজীবন থেকেই আন্দোলন সংগ্রাম ও রাজনীতির সাথে জড়িত এবং দীর্ঘদিন তিনি সরাইল আশুগঞ্জের মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং আসন্ন নির্বাচনে উক্ত আসনে প্রার্থী হয়েছেন সুতরাং আমরা দলমত নির্বিশেষে ব্রাহ্মণবাড়িয়ার সকল উলামায়ে কেরাম তাকে জয়যুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ।
এসময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও এদারায়ে তালিমিয়া ব্রাহ্মণবাড়িয়ার সদর শায়খ সাজিদুর রহমান দাঃবাঃ বলেন, মাওলানা জুনায়েদ আল হাবীব স্বৈরাচারের আমলে জেলখানা থেকে বের হওয়ার পর থেকেই আমি উনাকে নির্বাচন করার জন্য বলে আসছি। আজকে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছা পোষণ করেছেন সুতরাং আমরা সকলেই তার পক্ষে কাজ করবো এবং আগামীর সংসদে ব্রাহ্মণবাড়িয়ার আলেম উলামায়ে কেরামের পক্ষ থেকে মাওলানা জুনায়েদ আল হাবীবকে সংসদে প্রেরণ করবো ইনশাআল্লাহ। এসময়ে উপস্থিত সকল উলামায়ে কেরাম আনন্দচিত্তে একমত পোষণ করেন। হেফাজত মহাসচিব আরো বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশেষত সরাইল আশুগঞ্জের সর্বস্তরের উলামায়ে কেরামের সাথে বৈঠক করে আগামী দিনের কার্যক্রমের রূপরেখা নির্ধারণ করবো ইনশাআল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আলী আযম কাসেমী, (জেলা হেফাজতের সাধারণ সম্পাদক) মুফতি মুহসিনুল করিম, মুফতি মারুফ কাসেমী, মাওলানা সিবগাতুল্লাহ নূর, মাওলানা শরিফুদ্দীন আফতাবী, মাওলানা আবু বকর, মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা এহসানউল্লাহ, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মাওলানা ইউসুফ ভুঁইয়া, মুফতি জাকারিয়া খান, মাওলানা জুনায়েদ কাসেমী, মাওলানা বেলাল হোছাইন, মাওলানা নুরুল ইসলাম লালবাদশাহ, মাওলানা ইফতেখার জামিল প্রমূখ।