
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সংসদীয় আসনসমূহে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত সময়সূচি প্রকাশ করেছে জেলা প্রশাসন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম নির্ধারিত তারিখ ও সময়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময়সূচি
২ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার)
সময়: সকাল ১১টা থেকে ১২টা
ব্রাহ্মণবাড়িয়া-১ ব্রাহ্মণবাড়িয়া-২ ব্রাহ্মণবাড়িয়া-৩ব্রাহ্মণবাড়িয়া-৪
৩ জানুয়ারি ২০২৫ (শুক্রবার)
সময়: সকাল ১১টা থেকে ১২টা ব্রাহ্মণবাড়িয়া-৫ ব্রাহ্মণবাড়িয়া-৬
গুরুত্বপূর্ণ নির্দেশনা
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, যাচাই-বাছাই চলাকালে সংশ্লিষ্ট প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারী ছাড়াও প্রতিটি প্রার্থীর পক্ষে সর্বোচ্চ তিনজন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। নির্ধারিত সংখ্যার অতিরিক্ত কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
যাচাই-বাছাই কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, যিনি একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে নিয়োজিত রয়েছেন।