
আগামীর বাংলাদেশ গড়তে তারেক রহমানের প্রতি শুভ কামনা ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মোশাররফ হোসেনের
আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শুভ কামনা জানিয়েছেন যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (পদ মর্যাদায়) ও দপ্তর সম্পাদক মো. মোশাররফ হোসেন।
মোশাররফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলিনগর গ্রামের কৃতি সন্তান। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যে বসবাস করে বিএনপি ও যুবদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
এক প্রতিক্রিয়ায় মোশাররফ হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমাদের অনেক স্মৃতি ও ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। প্রবাসে থেকেও তিনি দলীয় নেতাকর্মীদের পাশে থেকেছেন, তাদের দিকনির্দেশনা দিয়েছেন এবং আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা যুগিয়েছেন।
তিনি আরও বলেন, সর্বশেষ গত ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যে প্রিয় নেতা তারেক রহমানের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনার মাধ্যমে আমাদের কাছ থেকে বিদায় নেন তিনি। এ সময় উপস্থিত সকল নেতাকর্মী আবেগঘন পরিবেশে প্রিয় নেতাকে বিদায় জানান।
মোশাররফ হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষ করে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর প্রিয় জন্মভূমি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন—এই সংবাদ শুধু বিএনপি নেতাকর্মীদের নয়, বরং বাংলাদেশের প্রায় ১৮ কোটি মানুষের মাঝে নতুন আশা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ একটি সুন্দর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সোনার বাংলাদেশ আবারও বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে।
যুক্তরাজ্যে অবস্থানকালে তারেক রহমানের সান্নিধ্য পাওয়ার কথা উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়েছি। আগামীর গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণে আমরা সবসময় তারেক রহমানের পাশে থাকব এবং নিজেকে এই লক্ষ্যে নিয়োজিত রাখব।