ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক সাবেরের ওপর হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার ১ নম্বর আসামি কুখ্যাত সন্ত্রাসী ও কালোবাজারি ভূট্টুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯), ব্রাহ্মণবাড়িয়া।র্যাব সূত্র জানায়, আজ বিকেলে র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা জোরদার করেছিল।উল্লেখ্য, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক সাবেরের ওপর সংঘটিত নৃশংস হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই ভুক্তভোগীর পরিবার ও সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।এদিকে স্থানীয় সচেতন মহল এই গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
