ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।গত সোমবার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরবিন্দ দত্তের নেতৃত্বে এসব নেতাকর্মী বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
অনুষ্ঠানে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, আওয়ামী লীগের বিভিন্ন পদ-পদবিতে থাকা প্রায় ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
তিনি বলেন, “আমি তাদের ফুল দিয়ে স্বাগত জানিয়েছি।”এদিকে, কোনো গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ না হতেই আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা ও সমালোচনা দেখা দিয়েছে।
