ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা ও সাবেক চেয়ারম্যান মাওলানা আমজাদ হোসেন আশরাফির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে আগামীকাল বুধবার নবীনগরে আসছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ক্যাপ্টেন হাসানাত আব্দুল্লাহ।
তিনি মাওলানা আমজাদ হোসেন আশরাফীর নির্বাচনী প্রতীক ‘রিকশা’র পক্ষে গণসংযোগ ও জনসভায় অংশ নেবেন।দলীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৩টায় নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য ‘রিকশা’র গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্যাপ্টেন হাসানাত আব্দুল্লাহ।
উক্ত কর্মসূচিতে নবীনগর উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা, আলেম-উলামাসহ সকল শ্রেণি-পেশার মানুষকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন এমপি পদপ্রার্থী মাওলানা আমজাদ হোসেন আশরাফী।
