ব্রাহ্মণবাড়িয়া, ২৭ ফেব্রুয়ারি ২০২৬: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ২৪ (চব্বিশ) কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৭/০২/২০২৬ খ্রি. রাত আনুমানিক ০১:১৫ ঘটিকায় সিঙ্গারবিল ইউনিয়ন এর সিঙ্গারবিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বিজয়নগর থানা পুলিশের একটি টিম। এসময় একজন সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়।পরবর্তীতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির পরিচয়:নাম: মোঃ আমির হোসেন (৩৮)পিতা: মৃত ছোট্ট চৌধুরীমাতা: মোছাঃ বাহেরা বেগমস্থায়ী ঠিকানা: ফতেহপুর (মাস্টার বাড়ী), ডাকঘর- নূরপুরবর্তমান ঠিকানা: সিঙ্গারবিল বাজার (উথারিয়াপাড়া ভাড়াটিয়া), ইউপি- সিঙ্গারবিলথানা: বিজয়নগরজেলা: ব্রাহ্মণবাড়িয়া
এ ঘটনায় বিজয়নগর থানা-এ একটি মাদক মামলা রুজু করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
