
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুলা এলাকার মীরবাড়িতে এক প্রবাসীর প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে তার আপন মামা আহাম্মদ আলীর বিরুদ্ধে।
ভুক্তভোগী মীর কবির জানান, বিদেশে অবস্থানকালে তিনি তার মামার কাছে সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দেন। কিন্তু সেই সুযোগে ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করে মামার শ্যালক রোকন উদ্দিনের নামে সম্পত্তি বিক্রি করা হয়। পরবর্তীতে সম্পত্তিটি আবার অন্য এক ব্যক্তির কাছেও বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া প্রভাবশালী একটি চক্রের সহায়তায় প্রকৃত মালিকের নামজারি বাতিল করে নিজেদের নামে নতুন নামজারি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে ভূমি অফিসের সহকারী কমিশনার মোছা: শারমিন বেগম জানান, ঘটনাটি তার দায়িত্ব গ্রহণের আগের এবং এ সংক্রান্ত কোনো নথি বর্তমানে তাদের কাছে নেই।
এদিকে,
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এক দোকান ভাড়াটিয়া দলবল নিয়ে পুলিশের উপস্থিতিতেই সাংবাদিকদের বাধা দেওয়ার চেষ্টা করেন।
ভুক্তভোগী পরিবার দ্রুত সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।