
ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর বাজার এলাকায় ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত “গ্র্যান্ড র্যাফেল ড্র” গত বুধবার (০৮ এপ্রিল ২০২৬) দুপুর ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে লটারির মাধ্যমে বিজয়ীদের মাঝে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার স্মার্টফোন, তৃতীয় পুরস্কার ডিনার সেট, চতুর্থ পুরস্কার আয়রন এবং পঞ্চম পুরস্কার ইলেকট্রিক কেটলি প্রদান করা হয়। পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে ৫ জন বিজয়ীকে সারপ্রাইজ গিফট দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিলেট অঞ্চলের রিজিওনাল হেড ইমদাদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র এরিয়া ম্যানেজার আনোয়ার হোসেন ও জাকির হোসেন, সেলস ম্যানেজার ইকরাম হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন নন্দনপুর এজেন্ট ব্যাংকের পরিচালক ইব্রাহিম মিয়া ও আলামিন মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আউটলেট ম্যানেজার আব্দুল্লাহ আল নোমান।
আয়োজকরা জানান, গ্রাহকদের সঞ্চয় ও ব্যাংকিং কার্যক্রমে উৎসাহিত করতেই এ আয়োজন। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।