
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) মাগরিবের নামাজের পর জেলা শহরের ফারুকী বাজার সংলগ্ন বায়তুল ফুরকান মডেল মাদ্রাসায় এ মাহফিলের আয়োজন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শাহীনুর রহমান শাহীন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, জেলা ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দোয়া চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শাহীনুর রহমান শাহীন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।