
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কৃতী সন্তান নাদিয়া পাঠান পাপন।
তিনি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য এবং জিয়া স্মৃতি পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তিনি মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন।
মনোনয়ন প্রসঙ্গে নাদিয়া পাঠান পাপন বলেন, দল সুযোগ দিলে তিনি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জন্য কাজ করতে চান।