
ব্রাহ্মণবাড়িয়া, ১৬ এপ্রিল: দেশের জনপ্রিয় জাতীয় সংবাদমাধ্যম দৈনিক সরকার পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাংবাদিক শেখ মোহাম্মদ ইলিয়াস। পত্রিকা কর্তৃপক্ষ সম্প্রতি তাকে এ দায়িত্ব প্রদান করে এবং আজ, ১৬ এপ্রিল, তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন শেখ মোহাম্মদ ইলিয়াস। স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে তার প্রতিবেদন ইতোমধ্যে পাঠকমহলে প্রশংসিত হয়েছে। তার এই নিয়োগে ব্রাহ্মণবাড়িয়ার সুধীজন, সাংবাদিক ও সচেতন মহল আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দৈনিক সরকার ১৯৯১ সালে প্রতিষ্ঠিত একটি জনপ্রিয় জাতীয় পত্রিকা। ঢাকার পুরানা পল্টন থেকে প্রকাশিত পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন মুহম্মদ ওবায়দুল হক। বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি ইতোমধ্যে পাঠকমহলে আস্থা অর্জন করেছে। মুদ্রিত সংস্করণের পাশাপাশি এর অনলাইন পোর্টাল ও ই-পেপার দেশ-বিদেশের পাঠকদের কাছেও সমানভাবে সমাদৃত।
নতুন দায়িত্ব পেয়ে শেখ মোহাম্মদ ইলিয়াস বলেন,
“ব্রাহ্মণবাড়িয়া জেলার গণমানুষের অধিকার, সমস্যা ও সম্ভাবনাকে বস্তুনিষ্ঠভাবে জাতীয় পর্যায়ে তুলে ধরতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।”
সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই নিয়োগের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সংবাদ জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে উপস্থাপিত হবে।
