ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেলে করে মাদক বহনের সময় ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি টিম অভিযান চালায়।
এ সময় উপজেলার ১০নং বায়েক ইউনিয়নের চারুয়া মধ্যপাড়া এলাকায় একটি মোটরসাইকেল আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেল থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মো. জামশেদ (৩৫)। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়নপুর এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল মালেক (খালেক) এবং মাতা মৃত সাহেরা খাতুন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জামশেদের বিরুদ্ধে আগে থেকেই তিনটি মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
