ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ তৈরি করে লক্ষ্যমাত্রা পূরণের অভিযোগে তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউপির চেয়ারম্যান নাসির উদ্দিন, কসবা উপজেলার কুটি ইউপির চেয়ারম্যান মো. ফারুক ইসলাম এবং আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউপির চেয়ারম্যান ফাইজুর রহমান। এছাড়া ঘটনার সময় বুধল ইউপির নিবন্ধকের দায়িত্বে থাকা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বোরহান উদ্দিনের নামও চেয়ারম্যান হিসেবে বরখাস্তের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব হেলেনা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গত ২১ এপ্রিল এ আদেশ জারি করা হয়। বুধবার প্রজ্ঞাপনটি জেলা প্রশাসনের কাছে পৌঁছায়।
এ ঘটনায় চার ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম জানান, তদন্তে ভুয়া নিবন্ধন সনদ তৈরির অভিযোগের সত্যতা মিলেছে। তবে বুধল ইউনিয়নকে ঘিরে প্রজ্ঞাপনে তথ্যগত বিভ্রান্তি থাকায় বিষয়টি সংশোধনের জন্য মন্ত্রণালয়কে জানানো হবে।
জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
