ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরে মঙ্গলবার (২৮ এপ্রিল) ঐতিহ্যবাহী ভাদুঘরের বারুণী মেলা অনুষ্ঠিত হয়েছে।
সকালে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নানের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন।
মেলায় নাগরদোলা, মাটির খেলনা, মুড়ি-চিড়া, তিল্লাই, বাতাসা ও বিভিন্ন খাবারের দোকানে ভিড় করেন দর্শনার্থীরা।
তবে সকালবেলার কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে মেলা প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে কিছু সময়ের জন্য দোকানপাট বন্ধ হয়ে যায় এবং ক্রেতা উপস্থিতিও কমে যায়। পরে বিকেলের দিকে আবার জমে ওঠে মেলা।
স্থানীয়দের আশা, দুই দিনব্যাপী এ মেলায় কোটি টাকার বেশি বাণিজ্য হবে।
