ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি ১নং ওয়ার্ডে বজ্রপাতে ছলিমউদ্দিন (৪০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছলিমউদ্দিন স্থানীয় নুরু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) বিকেল প্রায় ৪টার দিকে তিনি মাঠে গরু আনতে যান। এসময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
