ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়ন পরিষদে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। আজ অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা প্রশাসক।
এ সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাও সরকারের অন্যতম অঙ্গীকার। স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করে দ্রুত ও হয়রানিমুক্ত উপায়ে ক্ষতিপূরণের অর্থ বিতরণে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।
চেক বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত ক্ষতিপূরণ প্রদান করায় জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে ভূমি অধিগ্রহণকৃত এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে পর্যায়ক্রমে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হচ্ছে। আজ ১৮টি চেকের মাধ্যমে মোট ৪ কোটি ৫৮ লাখ ২০ হাজার ৮১৩ টাকা প্রদান করা হয়।
