ব্রাহ্মণবাড়িয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া, ১৪ জুন ২০২৬: জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং উন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ।
সভায় জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার, উপ-পরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলার বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় বক্তারা জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল সরকারি সংস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য জেলা গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
