দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশন-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মাসুক হৃদয়।
তাঁর এই নিয়োগে জেলার সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।মাসুক হৃদয় দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তিনি বর্তমানে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাঠপর্যায়ে অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি ইতোমধ্যে পাঠক ও সহকর্মীদের আস্থা অর্জন করেছেন।সাংবাদিক মহলের অভিমত, মেধা, যোগ্যতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবেই যমুনা টেলিভিশনের মতো জাতীয় গণমাধ্যমে তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি। স্থানীয় পর্যায়ের নানা সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় জাতীয় পর্যায়ে তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মাসুক হৃদয়ের এই অর্জনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শুভানুধ্যায়ী ও সহকর্মীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি আরও দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে জেলার সংবাদকে জাতীয় পর্যায়ে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করবেন।
নবনিযুক্ত জেলা প্রতিনিধি মাসুক হৃদয় তাঁর প্রতি আস্থা রাখায় যমুনা টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সংবাদ ও জনজীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয় দেশব্যাপী দর্শকদের কাছে পৌঁছে দিতে তাঁর এই নতুন যাত্রা জেলার গণমাধ্যম অঙ্গনের জন্য একটি ইতিবাচক সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
