ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট হারুন অর রশিদের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় মরহুমের রাজনৈতিক জীবন, দেশ ও জনগণের প্রতি তাঁর অবদান স্মরণ করেন উপস্থিত নেতারা। জানাজা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, অ্যাডভোকেট হারুন অর রশিদ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিএনপির রাজনীতিতে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
