নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন ২০২৬) সকাল ১১টা ৫৫ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ৪নং চম্পকনগর ইউনিয়নের ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ জুমন মিয়া নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের পরিচয়:
- নাম: মোঃ জুমন মিয়া
- পিতা: মোঃ শানু মিয়া
- ঠিকানা: ভিটি দাউদপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া
উদ্ধারকৃত মাদকদ্রব্য আইন অনুযায়ী জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
