জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
