নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও ফাঁদ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
অদ্য ০১ জুলাই ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাসরিন মহোদয়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি আনন্দবাজার ঘাট থেকে শুরু হয়ে শিমরাইলকান্দি, ভাদুঘর (কুরুলিয়া নদীর মুখ) হয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিজয়নগর সীমনা সড়কের দ্বিতীয় ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত তিতাসের শাখা নদী দুগাঙ্গী ও আশপাশের এলাকায় পরিচালিত হয়।
এসময় অভিযান পরিচালনাকালে ৫০টি রিং জাল, ১০টি কারেন্ট জাল এবং ৮টি মাছ ধরার ফাঁদ (ছাই) জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব অবৈধ উপকরণ ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব শিমুল রানী পাল এবং সদর থানা পুলিশের এসআই জনাব রমজানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নদীর জীববৈচিত্র্য রক্ষা ও মাছের প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
