ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুড়িঘর উচ্চ বিদ্যালয় থেকে মোট ১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৩ জন শিক্ষার্থী পাস করেছে। বিদ্যালয়টির মোট পাসের হার ৭৬ দশমিক ৪৭ শতাংশ।
এবার বিদ্যালয়টির বিজ্ঞান বিভাগের ৫ জন শিক্ষার্থী ধনাশী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই অর্থাৎ ৫ জনই কৃতকার্য হয়েছে।
ফলাফলে বিদ্যালয়টির একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতে ফলাফল আরও ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
