মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল, ব্রাহ্মণবাড়িয়া ৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ সকল প্রয়াতের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকার তাহফিজুল কোরআন হোসাইনিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা “ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল” এর সুযোগ্য সন্তান এবং “মাছিহাতা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক” জনাব “ইফরাদ হোসেন মাহবুব শাদিদ”।
এ সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল, ব্রাহ্মণবাড়িয়া ৮নং ওয়ার্ড শাখার নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং সকল প্রয়াতের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
