ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
মুক্তিযুদ্ধে আত্মদানকারী মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রীস্তম্ভ’-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. আবু সাঈদ আনুষ্ঠানিকভাবে স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মদানকারী মিত্রবাহিনীর সদস্যদের অবদান ও আত্মত্যাগের স্মৃতি ধরে রাখতে এই মৈত্রীস্তম্ভ নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনের মধ্য দিয়ে আশুগঞ্জে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মিত্রবাহিনীর সদস্যদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে নতুন একটি স্মারক যুক্ত হলো।
