ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
চলতি বছরের প্রথম সাত মাসে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় ১০ কোটি টাকা রাজস্ব আয় করেছে বাংলাদেশ রেলওয়ে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত স্টেশনটি থেকে টিকিট কেটে মোট ৪ লাখ ৮৮ হাজার ৪৭৫ জন যাত্রী ভ্রমণ করেছেন। এ সময়ে স্টেশনটির মোট রাজস্ব আয় হয়েছে ৯ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৩৫২ টাকা।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাসভিত্তিক রাজস্ব আয়ের চিত্র হলো—
- জানুয়ারি: ১ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৯০৮ টাকা
- ফেব্রুয়ারি: ১ কোটি ১৭ লাখ ২৮ হাজার ৩০৯ টাকা
- মার্চ: ১ কোটি ৩১ লাখ ৬৬ হাজার ৬৩০ টাকা
- এপ্রিল: ১ কোটি ৩৪ লাখ ৯ হাজার ২৩৩ টাকা
- মে: ১ কোটি ২৮ লাখ ৭১ হাজার ৩৮৮ টাকা
- জুন: ১ কোটি ৪৯ লাখ ২৯৪ টাকা
- জুলাই: ১ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৫৯০ টাকা
সব মিলিয়ে সাত মাসে স্টেশনটির রাজস্ব আয় দাঁড়িয়েছে ৯ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৩৫২ টাকা। বিপুল সংখ্যক যাত্রী ও উল্লেখযোগ্য রাজস্ব আয়ের কারণে পূর্বাঞ্চল রেলের অন্যতম গুরুত্বপূর্ণ মধ্যবর্তী স্টেশন হিসেবে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের গুরুত্ব আরও স্পষ্ট হচ্ছে।
সম্প্রতি রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে স্টেশনটির যাত্রীসংখ্যা ও টিকিট বিক্রির পরিমাণ দেখে সন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে।
এ সময় ব্রাহ্মণবাড়িয়ার সচেতন যাত্রী মহলের পক্ষ থেকে স্টেশনে একটি কমিউটার ট্রেন চালু এবং আন্তঃনগর উপবন এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবি জানানো হয়।
স্থানীয় যাত্রীদের প্রত্যাশা, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রীসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর যাত্রাবিরতি নিশ্চিত করা হলে ভবিষ্যতে যাত্রীসংখ্যার পাশাপাশি রেলওয়ের রাজস্ব আয়ও আরও বাড়বে।
তথ্য ও প্রচারে: বাউনবাইরার রেল
