Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    • প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
    • ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    • ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ পালিত
    Uncategorized

    ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ পালিত

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaAugust 16, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মৎস্য সম্পদ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

    নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া | ১৬ আগস্ট ২০২৬

    “ভবিষ্যতের বাংলাদেশ গড়ি, মৎস্য সম্পদের যত্ন নিই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’। মৎস্য সম্পদের সুরক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষিদের আধুনিক ও লাভজনক চাষাবাদে উৎসাহিত করতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে জেলা মৎস্য অধিদপ্তর।

    রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় শহরের কাউতলী ব্রিজের দক্ষিণপাড় সংলগ্ন অ্যান্ডারসন খালে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে কাউতলী ব্রিজ থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বের করা হয় বর্ণাঢ্য সড়ক র‌্যালি। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

    পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, জেলা পুলিশ সুপার শাহ মোহাঃ আব্দুর রউফ এবং ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাঃ আবু সাঈদ। সার্বিক আয়োজনের দায়িত্বে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।

    অনুষ্ঠানে পরিবেশকর্মী, মৎস্যজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে ‘তিতাস নদী সুরক্ষা ও মৎস্যজীবী উন্নয়ন সমবায় সমিতি’-এর নেতৃবৃন্দ কর্মসূচির শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয়ভাবে অংশ নেন।

    এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ খান, সাধারণ সম্পাদক মো. এখলাছুল কবির মৃধা, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেনসহ মোহাম্মদ আলমগীর হোসেন, রোকনউদ্দিন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    মৎস্য সম্পদ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

    আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও এর টেকসই উন্নয়ন শুধু মৎস্য অধিদপ্তরের একার দায়িত্ব নয়; এটি জাতীয় ও জনস্বার্থের বিষয়। অবৈধ দখল, অপরিকল্পিত জলাশয় ভরাট ও দূষণের কবল থেকে তিতাসসহ জেলার নদী-খাল ও জলাশয় রক্ষা করতে না পারলে মৎস্য খাতের স্থায়ী উন্নয়ন সম্ভব নয়।

    তারা আরও বলেন, মৎস্যজীবী ও চাষিদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি নদী ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, পরিবেশকর্মী, মৎস্যজীবী সংগঠন ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

    বক্তারা নদী ও মৎস্য সম্পদ রক্ষায় জাতীয় গণমাধ্যম ও সাংবাদিক সমাজের অনুসন্ধানী ও জোরালো ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।

    সফল মৎস্যচাষিদের পুরস্কার প্রদান

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলার সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে জেলার মৎস্য খাত আরও গতিশীল হবে এবং মৎস্যচাষিরা আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও লাভজনক মৎস্য চাষে আরও উৎসাহিত হবেন।

    তিতাস নদী সুরক্ষা, মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের মাধ্যমে আগামীর ব্রাহ্মণবাড়িয়াকে আরও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleব্রাহ্মণবাড়িয়ার গর্ব: শিকারপুরের মেধাবী কন্যা এবার লন্ডনের অক্সফোর্ডে
    Next Article ব্রাহ্মণবাড়িয়ায় নবজাতকসহ একই পরিবারের চারজন সড়ক দুর্ঘটনায় আহত

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    November 2, 2026

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    November 2, 2026

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    November 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.