ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিহত বৃদ্ধের আনুমানিক বয়স ৬৫ বছর। দুর্ঘটনার পর তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিচয় শনাক্তে সহযোগিতার অনুরোধ
প্রকাশিত ছবিটি দেখে কোনো সহৃদয় ব্যক্তি যদি নিহত বৃদ্ধকে চিনতে পারেন কিংবা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত খাটিহাতা হাইওয়ে থানা অথবা Brahmanbaria Batighar – ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
একই সঙ্গে সবার প্রতি মানবিক দৃষ্টিকোণ থেকে পোস্টটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে। আপনার একটি শেয়ার হয়তো অজ্ঞাত এই বৃদ্ধের পরিচয় শনাক্ত করতে এবং স্বজনহারা পরিবারের কাছে তাদের প্রিয় মানুষটির সন্ধান পৌঁছে দিতে সহায়তা করতে পারে।
অনুরোধক্রমে:
ইঞ্জিনিয়ার মোঃ আজহার উদ্দিন
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
Brahmanbaria Batighar – ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর
মোবাইল: 01798-091721
