জাপানপ্রবাসী বর জোনায়েদ মিয়ার ফেসবুক পোস্টে মেয়েপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তোলার পর এবার সামনে এসেছে গত ১৪ আগস্ট করা একটি লিখিত ফর্দনামা।
ফর্দনামায় উল্লেখ করা হয়েছে, উভয় পক্ষের উপস্থিতিতে ২ লাখ টাকা নগদ কাবিনে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ সময় বরের অভিভাবক হিসেবে তার চাচাতো ভাই মনির হোসেনের স্বাক্ষরও রয়েছে ফর্দনামায়।
লিখিত ওই ফর্দনামা প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিয়ের সিদ্ধান্ত, কাবিনের অর্থ এবং উভয় পক্ষের সম্মতির বিষয়টি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
এদিকে, জোনায়েদ মিয়ার ফেসবুক পোস্টে করা অভিযোগের সঙ্গে ফর্দনামার তথ্যের মিল-অমিল নিয়েও চলছে আলোচনা। পুরো ঘটনার প্রকৃত পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য ও অন্যান্য তথ্য সামনে আসা জরুরি বলে মনে করছেন অনেকে।
![] আস্ত খাসিকাণ্ডে [ এবার সামনে এলো ফর্দনামা](https://voiceofbrahmanbaria24.com/wp-content/uploads/2026/08/bbariya_20260818_142041233-1024x576.jpg)