নিজস্ব প্রতিবেদক | বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া
বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব আমেনা বেগম দারুল কুরআন টাইটেল মাদ্রাসা, ইসলামপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
মাদ্রাসার পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করা হয়।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, দেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বে তাঁর এই নতুন পথচলা দেশ ও জাতির জন্য কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। মহান আল্লাহ যেন তাঁকে প্রজ্ঞা, সাহস ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফিক দান করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রত্যাশা করা হয়, নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে দেশের মানুষের কল্যাণ এবং জাতীয় অগ্রযাত্রা আরও বেগবান হবে।
মহান আল্লাহ নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফিক দান করুন—আমিন। 🤲🇧🇩
