ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে ভাদুঘর ক্বওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের তত্ত্বাবধানে আয়োজিত আস-সীরাহ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল ভাদুঘর ভূইয়াপাড়া বাইতুল ইজ্জত জামে মসজিদ (খালপাড়)-এ এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘরের মুহতামিম আল্লামা তানভীরুল হক সিরাজী হাফিজাহুল্লাহ। এছাড়া নাজিমে তালীমাত আল্লামা হেদায়েতুল্লাহ সিরাজী হাফিজাহুল্লাহ, মাওলানা মুফতি ইমাম হোসাইন, আল্লামা মুফতি আব্দুল হান্নান কাসেমী, আমানুল্লাহ আমান স্যার, হাফেজ আবু সামা ও কাউসার ভূঁইয়াসহ স্থানীয় ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আস-সীরাহ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, আদর্শ ও সুন্নাহ সম্পর্কে জানার প্রতি আগ্রহী করে তোলাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
অনুষ্ঠান শেষে আয়োজকরা প্রতিযোগী, অতিথি, অভিভাবক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এ ধরনের দ্বীনি ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
