ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন রোড এলাকার একটি হিফজ মাদরাসা থেকে আসরের পর বের হওয়ার পর মুআজ নামে এক হিফজ মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ মুআজের পিতার নাম মুফতি ইসহাক বিন শাহজাহান। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের ইসলামাবাদ গ্রামে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আসরের পর মাদরাসা থেকে বের হওয়ার পর থেকেই মুআজের খোঁজ মিলছে না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
মুআজের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাকে কোথাও দেখতে পেলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
মুআজের পিতা মুফতি ইসহাক বিন শাহজাহান
📞 ০১৭১৫-৫৬৫২১১
মুআজের সন্ধানে সহায়তার জন্য সংবাদটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছে পরিবার।
