মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নাদিয়া পাঠান পাপন। একই সঙ্গে রিজভীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁর নেতৃত্বে দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের ত্যাগী ও দলপ্রেমী নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
সম্প্রতি রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নাদিয়া পাঠান পাপন তাঁর প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানান। এ সময় তিনি রিজভীকে ‘পিতাসমতুল্য প্রিয় রিজভী ভাই’ হিসেবে উল্লেখ করে তাঁর রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক নেতৃত্বের প্রশংসা করেন।
নাদিয়া পাঠান পাপন বলেন, রুহুল কবির রিজভীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নিষ্ঠা, সাহস ও দলীয় আদর্শের প্রতি অবিচল অবস্থান বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর সফলতার মুগ্ধতা তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের সকল দলপ্রেমী ও ত্যাগী নেতাকর্মীর মাঝে ছড়িয়ে পড়ুক এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন, নতুন দায়িত্বে রিজভীর নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, আস্থা ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে নাদিয়া পাঠান পাপন অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
