ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া (দাতিয়ারা) গ্রিডে অক্সিলারি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ কারণে গ্রিডের আওতাধীন ৫টি ৩৩ কেভি ফিডার বন্ধ রয়েছে।
ফিডারগুলো হলো— আখাউড়া, নবীনগর, তিনলাখপীর (শিবপুর), চান্দুরা (নাসিরনগর) ও কসবা (বিজয়নগর)।
অক্সিলারি ট্রান্সফরমারে আগুন লাগার পর নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট ফিডারগুলো বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। এর ফলে এসব ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে ফিডারগুলো চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা।
