মানবতার সেবায় নিজেকে উৎসর্গের প্রত্যয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রুমেল উদ্দিন আহম্মেদ মানবতার সেবায় নিজেকে উৎসর্গের প্রত্যয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রুমেল উদ্দিন আহম্মেদ
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া
মানবতা, স্বেচ্ছামূলক সেবা, পক্ষপাতহীনতা, একতা, নিরপেক্ষতা, সার্বজনীনতা ও স্বাধীনতার মূলনীতিকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৮) নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছেন রুমেল উদ্দিন আহম্মেদ।
তিনি ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের একজন আজীবন সদস্য (সদস্য নং-৪২২৩)। আসন্ন নির্বাচনে তিনি ভোটার ও আজীবন সদস্যদের দোয়া, সমর্থন, ভালোবাসা এবং মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন।
রুমেল উদ্দিন আহম্মেদ বলেন, রেড ক্রিসেন্ট শুধু একটি সংগঠনের নাম নয়, এটি মানবতার পাশে দাঁড়ানোর একটি মহান অঙ্গীকার। দুর্যোগ, সংকট ও বিপদের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সেবাকে আরও কার্যকর ও গতিশীল করাই হওয়া উচিত রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য।
তিনি বলেন, সুযোগ পেলে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে কাজ করতে চান। বিশেষ করে দুর্যোগপ্রবণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে মানবিক সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া এবং স্বেচ্ছাসেবকদের কার্যক্রমকে আরও সংগঠিত করার বিষয়ে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রুমেল উদ্দিন আহম্মেদ আরও বলেন, “রেড ক্রিসেন্টের মূল শক্তি হচ্ছে মানবতা ও স্বেচ্ছাসেবী মনোভাব। আমি নির্বাচিত হলে কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, মানবতার সেবাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। এজন্য সকল আজীবন সদস্যের দোয়া, ভালোবাসা, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করছি।”
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) এই নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রার্থীরা নিজ নিজ কর্মপরিকল্পনা ও অঙ্গীকার নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন।
মানবিক মূল্যবোধকে ধারণ করে রুমেল উদ্দিন আহম্মেদের প্রার্থিতাও নির্বাচনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি প্রত্যাশা করছেন, ভোটারদের আস্থা ও সমর্থন পেলে আগামী মেয়াদে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটকে আরও জনবান্ধব ও মানবিক সেবাকেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারবেন।
