ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়াস্থ নূরুল উলূম মাদরাসার মুহতামীম (প্রিন্সিপাল) হিসেবে নিযুক্ত হয়েছেন হা. মুফতি দেলোয়ার হোসাইন মাহদী।
দীর্ঘদিনের আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ের পর প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও সকল স্টাফের উপস্থিতিতে কাগজে-কলমে চুক্তি সম্পাদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব অর্পণ করা হয়।
ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর প্রতিনিধিকে দেলোয়ার হোসাইন মাহদী বলেন, অনেকদিন ধরে চলমান আলোচনার আজ অবসান হলো, আলহামদুলিল্লাহ। আমার অন্যান্য কাজের পাশাপাশি মুহতামীম (প্রিন্সিপাল) হিসেবে আজ কাগজে-কলমে দায়িত্ব অর্পণ করেছেন কর্তৃপক্ষ। সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়ায় পশু হাসপাতালের পেছনে পরিচিত একটি স্থানে ২০১৪ সালে নূরুল উলূম মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে আমার অন্যান্য কাজের পাশাপাশি এ প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণের বিষয়ে আলোচনা চলছিল। এরই ধারাবাহিকতায় কর্তৃপক্ষ ও সকল স্টাফের উপস্থিতিতে আজ আনুষ্ঠানিকভাবে কাগজে-কলমে চুক্তি সম্পাদন হয়েছে, আলহামদুলিল্লাহ।
দেলোয়ার হোসাইন মাহদী বলেন, আমি এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও সুন্দর ব্যবস্থাপনার লক্ষ্যে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।
এছাড়াও তিনি জানান, বিভিন্ন সময়ে বিভিন্ন মাদরাসায় তিনি যে কুরআনের মাশক ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করে থাকেন, সেসব কার্যক্রমও পূর্বের মতো নিজ নিজ জায়গায় চলমান থাকবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমার সকল শুভাকাঙ্ক্ষী, প্রিয়জন ও দ্বীনি ভাইদের কাছে দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করছি। সকলের আন্তরিক সহযোগিতা পেলে ইনশাআল্লাহ নূরুল উলূম মাদরাসাকে আরও সুন্দর ও আদর্শ একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবো।
নতুন এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেলোয়ার হোসাইন মাহদীর শিক্ষা ও দ্বীনি খেদমতের পরিধিতে যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
