শারীরিক চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা শায়খ সাজিদুর রহমান।
আল্লামা শায়খ সাজিদুর রহমান হাফিঃ বাংলাদেশের একজন বিশিষ্ট হাদিস বিশারদ ও ইসলামী চিন্তাবিদ হিসেবে পরিচিত। শারীরিক চিকিৎসার উদ্দেশ্যে তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।
তাঁর চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়ে দ্রুত সুস্থতা লাভের জন্য শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
এ সময় তাঁর সুস্থতা, নেক হায়াত ও আফিয়াত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। পাশাপাশি চিকিৎসা চলাকালীন সব ধরনের বিপদ-আপদ থেকে তাঁকে হেফাজত এবং নিরাপদে সুস্থতার সঙ্গে দেশে ফিরে আসার জন্যও দোয়া করা হয়েছে।
সংশ্লিষ্টদের পক্ষ থেকে আল্লামা শায়খ সাজিদুর রহমানের দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
